বিশ্বনাথে ওরসের বাউলগানের আসর ও মসজিদে ভাঙচুর

Date:

সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত বাউলগানের আসরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন স্থানীয় একদল লোক। অন্যদিকে মাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি মসজিদ ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতরাতে এসব ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে থানায় কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আয়োজকেরা জানান, শত বছরের ঐতিহ্য অনুযায়ী ইব্রাহিম শাহ মাজারের বার্ষিক ওরস মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওরস উপলক্ষে মাজারের পাশের একটি মাঠে বাউলগানের আসরও বসানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, গানের আসর চলাকালে একদল ব্যক্তি ঘটনাস্থলে এসে বিভিন্ন স্লোগান দিয়ে মঞ্চে ওঠেন এবং জিনিসপত্র ভাঙচুর করে আসর পণ্ড করে দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, শ্রীপুর গ্রামের একটি মসজিদের পাশে লাঠিসোঁটা হাতে একদল মানুষ হাঁটছেন এবং মসজিদের জানালার কাচ ভাঙা অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে মাজারের খাদেম দুদু মিয়া বলেন, ‘প্রায় ১০০ বছর ধরে মাজারকে ঘিরে ওরস হয়ে আসছে। রোববার রাতে হঠাৎ স্থানীয় এক ব্যক্তি তার আত্মীয়স্বজন ও কিছু বহিরাগত লোক নিয়ে এসে গানের আসরে হামলা চালান। পরে তারাই মসজিদে ভাঙচুর করে আমাদের দোষারোপ করছেন।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যিনি মসজিদের মোতাওয়াল্লি, তিনিই মাজার কমিটির সভাপতি। তারই এক স্বজন দীর্ঘদিন ধরে মাজার ও মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। গানের আসরে হামলা এবং পরবর্তীতে মসজিদে ভাঙচুরের ঘটনা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ঘটেছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘মাজারের বাইরের মাঠে বাউলগানের আসর বসানো হয়েছিল, যা অপর পক্ষ এসে বন্ধ করে দেয়। তবে থানায় কোনো পক্ষই অভিযোগ বা মামলা করেনি। তারা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নিয়েছেন।’

Popular

More like this
Related

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের...

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পেজ অ্যাডমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি স্থানীয় ফেসবুক পেজের অ্যাডমিনকে গতকাল...

ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প

‘সবার জন্য হরমুজ খুলে না দিলে’ ইরানের বিদ্যুৎ ব্যবস্থা...

অনিবার্য কারণে এলএনজি সরবরাহে অক্ষমতার ঘোষণা দিয়েছে কাতারএনার্জি

ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় আকারে ক্ষতির...