বিশ্বকাপ স্কোয়াড ছাড়াও সভায় আছেন শান্ত-মিরাজ

Date:

অনুশীলন শেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার আগে শেখ মেহেদীকে জিজ্ঞেস করা হয়েছিলো, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কি নিয়ে আলোচনা হতে পারে? উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ দলের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে। ওইখানে গেলেই আসলে বোঝা যাবে রহস্যটা কী।’ পরে দেখা গেল বিশ্বকাপ স্কোয়াডের বাইরে বাকি দুই সংস্করণের দুই অধিনায়কও আছেন এই সভায়।

বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন খারিজ হয়ে যায়। বিশ্বকাপ খেলতে তাই ভারতেই যেতে হবে বাংলাদেশ দলকে। ভারতে না গেলে আইসিসিকে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে আজকের মধ্যে। সেক্ষেত্রে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তও হয়ে আছে।

এমন বাস্তবতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্য ছাড়াও উপস্থিত হয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক লিটন দাস তো আছেনই। 

এর আগে বহুবার ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার অনড় সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, ক্রীড়া উপদেষ্টাও একই কথা বারবার বলেছেন। তবে আইসিসি সভায় ভেন্যু বদলের আবেদন নাকচ হওয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে একদিন সময় চেয়ে নিয়েছেন।

Popular

More like this
Related

দেশে নতুন মাদক এমডিএমবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কারবার

দেশে প্রথমবারের মতো নতুন ধরনের মাদক এমডিএমবির চালান জব্দ...

সেভিয়ায় ফেরার আরেক অধ্যায় রামোসের

সেভিয়া, যে ক্লাব থেকে শুরু হয়েছিল সের্জিও রামোসের উত্থান,...

নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির...

বিপিএল চ্যাম্পিয়নদের বরণে উৎসবের নগরী রাজশাহী

সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাজয়ী রাজশাহী ওয়ারিয়র্সকে রাজশাহীতে...