বিশ্বকাপ নিশ্চিতের লড়াইয়ে ইতালি ও বসনিয়ার সম্ভাব্য একাদশ

Date:

বিশ্বকাপ প্লে-অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারানো একাদশটিই ধরে রাখতে পারে ইতালি। অন্যদিকে, বসনিয়া ও হার্জেগোভিনা তাদের এক তরুণ প্রতিভাকে শুরুর একাদশে সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত। ফুটবল ভিত্তিক পোর্টাল ‘ফুটবল ইতালিয়া’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

জেনিৎসার স্তাদিওন বিলিনো পোলিয়েতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে জয়ী দল নির্ধারিত হবে।

নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ইতালিয়ান শিবিরে দু-একটি পরিবর্তনের গুঞ্জন ছিল। ইন্টার মিলান স্ট্রাইকার ফ্রান্সেস্কো পিও এস্পোশিতো এবং উইঙ্গার মার্কো পালেস্ত্রা বদলি হিসেবে নেমে নজর কেড়েছিলেন। তবে সবশেষ খবর অনুযায়ী, মাতেও রেতেগি এবং মাতেও পলিতানো তাদের জায়গা ধরে রাখতে পারেন।

ইতালির কোচ জেনারো গাত্তুসো ইঙ্গিত দিয়েছেন, মাঝমাঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন মানুয়েল লোকাতেল্লি। গত ম্যাচে লোকাতেল্লির পজিশন নিয়ে গাত্তুসো কিছুটা অসন্তুষ্ট থাকলেও তার ওপরই ভরসা রাখছেন এই কোচ।

এদিকে, স্বাগতিক বসনিয়া অন্তত একটি পরিবর্তন আনতে পারে। ১৮ বছর বয়সী উইঙ্গার কেরিম আলাজবেগোভিচ ওয়েলসের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলেছিলেন। শ্যুটআউটে জয়সূচক গোলটিও এসেছিল তার পা থেকে। ফলে এদিন এস্মির বাজরাকতেভিচের জায়গায় এডিন জেকো ও এরমেদিন ডেমিরোভিচের সঙ্গে তাঁকে দেখা যেতে পারে।

বসনিয়ার জন্য স্বস্তির খবর হলো, ডিফেন্ডার সেয়াদ কোলাসিনাচ চোট কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ এবং তাঁর শুরুর একাদশে থাকা নিশ্চিত।

উভয় দলের সম্ভাব্য একাদশ:

বসনিয়া: ভাসিল (গোলরক্ষক); দেদিচ, কাতিচ, মুহারেমিভিচ, কোলাসিনাচ; মেমিচ, সুনিচ, তাহিরোভিচ, আলাজবেগোভিচ; ডেমিরোভিচ, জেকো।

ইতালি: দোন্নারুম্মা (গোলরক্ষক); মানচিনি, বাস্তোনি, কালাফিওরি; পলিতানো, বারেল্লা, লোকাতেল্লি, তোনালি, দিমার্কো; কিন, রেতেগি।

 

Popular

More like this
Related

মার্কিন সামরিক বিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান...

ফুয়েল কার্ড পেতে আবেদনের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়াল জেলা প্রশাসন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভিড়ের কারণে ফুয়েল কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা...

নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন।...

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের...