বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে আসার সাহস নেই: রাহানে

Date:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে। তার স্পষ্ট বক্তব্য, এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো সাহস পাকিস্তানের নেই।

শ্রীলঙ্কা ও ভারতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা চললেও, ক্রিকবাজকে দেওয়া এক মন্তব্যে রাহানে বিষয়টি একেবারেই উড়িয়ে দেন তিনি, “আমি মনে করি না তারা এমন কিছু করতে পারবে। আমার মনে হয় না তাদের মধ্যে সেই সাহস আছে।”

রাহানের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। একই অনুষ্ঠানে ভোগলে বলেন, পাকিস্তান এ নিয়ে অযথা আলোচনা তৈরি করছে। তাঁর ভাষায়, “এগুলো আসলে অপ্রয়োজনীয় হইচই। শেষ পর্যন্ত তারা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।”

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি জানান, পাকিস্তান খেলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল অথবা আগামী সোমবার।

এর আগে মহসিন নকভি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন। তার দাবি, আইসিসি বাংলাদেশ দলের সঙ্গে অন্যায্য আচরণ করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা নাকচ করা হয়। পরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

Popular

More like this
Related

আল-ইত্তিহাদ ছাড়ার পথে ‘অপমানিত’ বেনজেমা!

সৌদি আরবের ফুটবলে বড় এক নাটকীয় মোড়। আল-ইত্তিহাদের সঙ্গে...

ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে।...

বিশ্বকাপ ম্যাচের টিকিটের চেয়ে বেশি দামে পার্কিং বিক্রি করছে ফিফা

বিশ্বকাপের উত্তেজনা এতটাই উষ্ণ যে, শুধু ম্যাচের টিকিট নয়,...

নির্বাচন পেছানোর চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান সালাহউদ্দিন আহমেদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে...