বিশ্বকাপের ব্যর্থতায় পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা পিসিবির

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির দায়ে বড় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। মাঠের পারফরম্যান্সে চরম হতাশাজনক প্রদর্শনীর কারণে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয়ের পরপরই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।

পিসিবি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, খেলোয়াড়দের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে—অনেক ‘প্যাম্পারিং’ বা তোষামোদ করা হয়েছে। এখন থেকে কেবল পারফরম্যান্স থাকলেই মিলবে মোটা অঙ্কের আর্থিক সুবিধা, নতুবা গুনতে হবে জরিমানা।

ভারতের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমেই এই বার্তার প্রতিফলন ঘটে। বোর্ডের নীতি নির্ধারকরা ক্ষুব্ধ হয়ে খেলোয়াড়দের মনে করিয়ে দেন যে, জয় আর সাফল্যের জন্য যদি পুরস্কার দেওয়া হয়, তবে ব্যর্থতার জন্য শাস্তিও পেতে হবে।

শ্রীলঙ্কার কন্ডিশন ও মানসম্মত স্পিনার থাকায় ভারতের বিপক্ষে ভালো কিছু করার সুযোগ ছিল পাকিস্তানের। কিন্তু এশিয়া কাপের তিন ম্যাচের মতো এখানেও তারা মুখ থুবড়ে পড়ে। নেদারল্যান্ডসের সঙ্গে কোনোমতে জয় আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর সুপার এইটে পৌঁছালেও ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের।

ব্যক্তিগত নৈপুণ্যেও পাকিস্তানের হাল ছিল শোচনীয়। সাহিবজাদা ফারহান ৩৮৩ রান করলেও বাবর আজম, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও উসমান খানের মতো চার তারকা ব্যাটার মিলে পুরো টুর্নামেন্টে ১০০ রানও করতে পারেননি। বোলারদের মধ্যে উসমান তারিকের ১০ উইকেট ছাড়া বাকিদের পারফরম্যান্স ছিল গড়পড়তা।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...