বিশ্বকাপের আগে বড় চমক: জিম্বাবুয়ের বোলিং পরামর্শক ওয়ালশ

Date:

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের বোলিং আক্রমণকে আরও শাণিত করতে বড় পদক্ষেপ নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। দলটির বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ।

৫১৯টি টেস্ট উইকেটের মালিক ওয়ালশ এর আগে বাংলাদেশ দলের বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তিনি জিম্বাবুয়ে নারী দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবেও কাজ করেছিলেন।

এবার সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পথ দেখাতে কাজ করবেন ওয়ালশ। তাদের প্রতিপক্ষরা হলো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।

এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট নিশ্চিত করেছে, ইতোমধ্যে কাজ শুরু করেছেন ওয়ালশ। নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা যদি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারি, দল হিসেবে একত্রে কাজ করি এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারি, তবে আমাদের ভালো করার দারুণ সুযোগ রয়েছে। আমি বাইরে থেকে দলটির বোলিং আক্রমণ এবং এর ভেতরের সম্ভাবনা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বোলিং আক্রমণের পেস বিভাগে আছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও টিনোটেন্ডা মাপোসা। পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে তাদের সঙ্গ দেবেন ব্র্যাড ইভান্স ও টাশিঙ্গা মুসেকিওয়া। অন্যদিকে, জিম্বাবুয়ের অভিজ্ঞ স্পিন বিভাগে রয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রিমার ও অধিনায়ক রাজা।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি ওয়ালশকে নিয়োগ দেওয়ার ব্যাখ্যা দেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির এই সময়ে আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল, যিনি আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার মন্ত্র জানেন। কোর্টনির জ্ঞান, পেশাদারিত্ব ও খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার ক্ষমতা আমাদের বোলিং বিভাগকে আরও শানিত করতে অমূল্য ভূমিকা রাখবে।’

Popular

More like this
Related

দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান

দেশকে এগিয়ে নেওয়ার 'ডিটেইল প্ল্যানিং' শুধু বিএনপির আছে, আর...

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ: নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

জিম্বাবুয়ের বুলাওয়েতে বিরূপ আবহাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে...

বেগম রোকেয়াকে রাবি শিক্ষকের ‘মুরতাদ কাফির’ মন্তব্যে শিক্ষার্থীদের ক্ষোভ

নারী অধিকার ও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত...

রাহবারের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বাংলাদেশ

অধিনায়ক রাহবার খানের জোড়া গোলে ভর করে সাফ ফুটসাল...