বিশ্বকাপেই সমালোচকদের মুখ বন্ধ করতে চান ভিনিসিউস

Date:

রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও জাতীয় দল ব্রাজিলের জার্সিতে নিজের সেরাটা দিতে পারছেন না—এমন সমালোচনা বেশ কিছুদিন ধরেই তাড়া করে বেড়াচ্ছে ভিনিসিউস জুনিয়রকে। তবে দমে যাওয়ার পাত্র নন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

​সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিউস তার অদম্য ইচ্ছাশক্তির কথা জানিয়ে বলেন, ​’সৃষ্টিকর্তা চাইলে আমি বিশ্বকাপে থাকব এবং আমাকে নিয়ে লোকে যা বলছে, আমি তা বদলে দিতে পারব। রিয়াল মাদ্রিদেও আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমি নিজেকে প্রমাণ করেছি।’

রিয়াল মাদ্রিদে ভিনিসিউসের শুরুর দিনগুলো খুব একটা সুখকর ছিল না। ফিনিশিং নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি সতীর্থদের কাছ থেকেও বিরূপ মন্তব্য শুনতে হয়েছিল। কিন্তু কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে ভর করে তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সেই একই আত্মবিশ্বাস তিনি এখন ব্রাজিলের হয়েও দেখাতে চান।

ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা রয়েছে, যার বড় একটা অংশ পড়ছে ভিনিসিউসের কাঁধে। তবে ভিনিসিউস মনে করেন, ক্লাবের মতো জাতীয় দলের হয়েও তিনি ঘুরে দাঁড়াবেন। ২০২৬ বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করাই এখন তার মূল লক্ষ্য।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ।...

স্বামী বলেছেন আমি ভালো কাঁদতে পারি: তানজিকা আমিন

এবারের ঈদে অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। কোনো কোনো নাটক...

ব্যবসায়ীর বাড়ির ছাদে পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল

নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীর বাড়ির ছাদে পানির ট্যাংকিতে অবৈধভাবে...

ইরানকে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি ট্রাম্পের, এর মানে কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশে ভাষণে হুঁশিয়ারি...