বিশেষজ্ঞদের বাদ দিয়ে টাস্কফোর্স গঠন কেন অবৈধ নয়: হাইকোর্ট

Date:

প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রণয়ন ও যৌক্তিক মূল্য নির্ধারণে আয়ুর্বেদিকসহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের বাদ দিয়ে ১৮ সদস্যের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৯ জানুয়ারি রুল জারি করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৪ জুলাই যে প্রজ্ঞাপনের মাধ্যমে টাস্কফোর্স গঠন করা হয়েছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এ কে মাহবুবুর রহমানসহ দুজন ব্যক্তি রিট আবেদন দায়ের করার পর এই রুল জারি করা হয়।

রুলে স্বাস্থ্য সচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত জানতে চেয়েছেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ১৩ ধারা এবং ২০২৪ সালের ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদের নির্দেশনার পরিপন্থী হওয়া সত্ত্বেও গত ২৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষজ্ঞদের বাদ দিয়ে টাস্কফোর্স গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না?

একইসঙ্গে টাস্কফোর্সে সব অংশীজনকে অন্তর্ভুক্ত না করার বিষয়টিও কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আইন ও নির্দেশনা অনুযায়ী কেন সব অংশীজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। তার সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম জাগলুল হায়দার আফ্রিক ও সানজিদ রহমান শুভ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

Popular

More like this
Related

মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

কক্সবাজার–মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...

চানখাঁরপুল মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের...

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও...