বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি

Date:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন।

আজ শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ ও বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এই নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম,

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)। 

Popular

More like this
Related

স্কুল-বেঞ্চের ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে, গেম বানালেন বাংলাদেশি তরুণ

স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে কলম দিয়ে লড়াইয়ের স্মৃতি অনেকেরই মনে...

চট্টগ্রামে পপুলার লাইফের সাড়ে ৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ

গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বিমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম...

দুই ঘণ্টা গানে গানে দর্শকদের মাতাবেন অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি...

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

ট্রফি জেতা হয়নি, তবু বিজয়ীদের মতোই দেশে ফিরেছে নরওয়ে।...