বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Date:

বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন।

আজ শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসা জটিলতা নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি সমমর্যাদার। সব দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।’

‘অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে এক নম্বর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি হবে,’ যোগ করেন তিনি।

‎শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।’

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...