বিএনপি নেতা বাবা তেল মজুত করতেন, বিক্রি করতে ‘যুবলীগ নেতা’ ছেলে

Date:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি নেতার বাড়ি থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধভাবে পেট্রোল মজুত করায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অবৈধভাবে মজুত করা ড্রামভর্তি পেট্রোল পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জ্বালানি তেলের সংকট সৃষ্টির পর জাহান বিভিন্ন পাম্প থেকে অবৈধভাবে পেট্রোল মজুত করতে শুরু করেন এবং তার ছেলে এরশাদুল হক বাজারে চড়া দামে বিক্রি করেন। তিনি প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। কখনো কখনো ৩০০ টাকা লিটারও বিক্রি করেছেন।

অভিযান চলাকালে জাহান ও এরশাদুল কেউ উপস্থিত ছিলেন না। জাহানের ছোট ছেলে হারুনুর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

‘আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি করতেন। কিন্তু তিনি এখন বাজারে তেলের ব্যবসা করেন। আমাদের বাড়িতে তিনটি মোটরসাইকেল আছে, এই পেট্রোল আমাদের নিজস্ব মোটরসাইকেলে ব্যবহারের জন্য রাখা হয়েছিল,’ দাবি করেন হারুনুর রশিদ।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, এরশাদুল যুবলীগ নেতা ছিলেন। তবে তার পদ জানাতে পারেননি তারা।

এ ব্যাপারে জানতে চাইলে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। যদিও বিষয়টি তার ব্যক্তিগত…তার ছেলে নাকি তেল ব্যবসার সাথে জড়িত। আমরা সাংগঠনিকভাবে তাকে সতর্ক করব।’

রাফিউর রহমান আরও বলেন, ‘১০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। তেলের ড্রামটি জব্দ করা হয়েছে।’

Popular

More like this
Related

স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাক, ১৫ লাখ ডলার দাবি হ্যাকারদের

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ...

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩

গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তিকে হত্যার...

হারানো ট্রফি ও এক চতুষ্পদ হিরো: যখন ফুটবল বিশ্বকে বাঁচিয়েছিল ‘পিকলস’

মাঠের লড়াই শুরু হতে তখনও মাস চারেক বাকি। ফুটবল...

চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো....