বিএনপি নেতা ফজলুর রহমান হাসপাতালে

Date:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান।  

আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। 

তিনি বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক দ্য ডেইলি স্টারকে জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি হলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক বাহার উদ্দিন ভূঁইয়া জানান, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

Popular

More like this
Related

ক্লাস চলাকালে নির্বাচনী সমাবেশ, শব্দদূষণে জামালপুরে ২ স্কুলে ক্লাস বন্ধ

জামালপুরের বকশীগঞ্জে ক্লাস চলাকালে স্কুলমাঠে নির্বাচনী সমাবেশ করেছে ইসলামী...

ঝিনাইদহে অস্ত্রসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাইপগান ও গুলিসহ সাগর শেখ নামে...

শুধু ভোট দিলে হবে না, সঠিক গণনা আপনাদেরই নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে...

যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

স্বাধীনতার পরে যাদের হাত ধরে দেশ পরিচালিত হয়েছে, ৫৩-৫৪...