বাসে আগুন দিয়ে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

Date:

রাজধানীর মিরপুরে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মিরপুর ২ নম্বর চিড়িয়াখানা এলাকায় তুরাগ নদী সংলগ্ন বেড়িবাঁধ সড়কে বাসটি দাঁড়ানো ছিল।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, বেড়িবাঁধে থেমে থাকা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় ২ দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

অপর দুর্বৃত্ত ধাওয়া খেয়ে বেড়িবাঁধ থেকে তুরাগ নদীতে ঝাঁপ দেয়।

পুলিশ পরিদর্শক মতিয়ুর রহমান বলেন, ‘সাড়ে ১০টার দিকে ঝাঁপ দেওয়া ওই যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান ডেইলি স্টারকে বলেন, ‘রাত ১০টা ১০ মিনিটে মিরপুর বেড়িবাঁধে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নির্বাপণ করে। বাসের সিটগুলো আগুনে পুড়ে গেছে।’

মৃত ও আটক যুবকের নাম-পরিচয় পুলিশ বা ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
  

Popular

More like this
Related

কুষ্টিয়ায় গাছ কাটা নিয়ে মুখোমুখি সওজ ও গণপূর্ত

কুষ্টিয়া সড়ক ও জনপথ এবং গণপূর্ত অধিদপ্তরের অফিস সংলগ্ন...

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, জানাল নেটব্লকস

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে। এমনটি...

রোনালদোর নিষেধাজ্ঞা বাতিল, থাকছেন বিশ্বকাপের শুরু থেকেই

বাতিল হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা। ফলে আগামী গ্রীষ্মের বিশ্বকাপের...

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদনের তারিখ ঘোষণা

দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক...