বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজারকে অপহরণ

Date:

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।’

অপহরণের শিকার বাবু কর্মকারের মালিকের ভাই রাজু কর্মকার বলেন, ‘সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাবু কর্মকার ও মোহাম্মদ অভি রিসোর্ট থেকে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। পথে ১০ থেকে ১২ জনের একটি দল তাদের জিম্মি করে নিয়ে যায়।’

তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ঘটনার পর থেকে আতঙ্কে আছেন বলে জানিয়েছেন অপহৃতের পরিবার।

তারা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে একটি গ্রুপ রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল।

অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার। অপহরণে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Popular

More like this
Related

তারেক রহমান ফেরার দিন যেন সারা দেশ কেঁপে ওঠে, নেতাকর্মীদের ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'খুব শিগগিরই' দেশে ফিরছেন...

নির্বাচনের পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক উন্নতির আশায় আশরাফুল

ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কখনোই মেশানো উচিত নয়, এ কথা...

গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেনের (৩২) ওপর হামলা...

রিশাদ ভবিষ্যতের একজন সুপারস্টার: বিলিংস

অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও, ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্যাম...