বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

Date:

বান্দরবানে মেঘলা পর্যটন এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত দো ওয়াই মার্মা (২৬) ও তার ৪ বছর বয়সী মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা মেঘলা পর্যটন স্পটের পেছনে দাঁতভাঙ্গা পাড়ার বাসিন্দা ছিলেন।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মৃত দো ওয়াই মার্মার স্বামী উদয় তঞ্চঙ্গ্যা পেশায় অটোরিকশাচালক। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়।

রেইচা ইউনিয়ন পরিষদ সদস্য অজিত তঞ্চঙ্গ্যা ডেইলি স্টারকে বলেন, ‘সকালে স্থানীয়রা পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।’  

সহকারী পুলিশ সুপার মান্না দে বলেন, ‘মা ও মেয়ে একসঙ্গে মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

Popular

More like this
Related

পিএসএলকে ‘অবসরপ্রাপ্তদের লিগ’ বললেন শেহজাদ

পাকিস্তান ক্রিকেট দলের টানা ব্যর্থতা নিয়ে নিয়মিত সমালোচনার পাশাপাশি...

হঠাৎ বৃষ্টি ও লোকসানের ভারে ম্লান ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের ঈদ

চারদিকে ঈদের কেনাকাটার ধুম পড়লেও ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের চোখেমুখে এখন...

রাজধানীতে চলন্ত প্রাইভেট কার থেকে ব্যাগ টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারী ব্যাগ ধরে...

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য...