বাড্ডায় এনসিপির সাংগঠনিক কার্যালয়ে গুলি

Date:

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল বিকেলে নাহিদের নির্বাচনী এলাকার (ঢাকা-১১) একটি ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।’

এনসিপির নির্বাচন মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এটি একটি সাংগঠনিক অফিস ছিল, নির্বাচনী অফিস নয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমরা ওই কার্যালয়টি পরিদর্শন করেছি। তবে এ ঘটনার কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলে আমরা আপাতত মনে করছি না।’

মাহাবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

বাড্ডা থানার ওসি (অপারেশনস) আজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৯টার পর আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Popular

More like this
Related

বিলীনের পথে ব্রহ্মপুত্র চরের শতবর্ষী মহিষ পালনের ঐতিহ্য

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বুকে ছড়িয়ে আছে তিনশরও বেশি চর।...

যাদুকাটা নদী রক্ষা: সুনামগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল 

যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী-পরিবেশ...

‘ওয়ান বক্স’ পলিসিতে হোঁচট: গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব পাল্টে যেতে পারে

ধর্মভিত্তিক দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে যে ১১...

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে...