বাগদাদে মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে হামলা

Date:

ইরাকের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের হেলিপ্যাডে হামলা হয়েছে। দেশটির কর্মকর্তারা এমনটি জানান। 

বার্তা সংস্থা এপির বরাতে আজ শনিবার এই খবর দিয়েছে আল জাজিরা। আল জাজিরা অ্যারাবিকের একজন সংবাদদাতা জানান, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এপির প্রতিবেদনে বলা হয়, দূতাবাস কমপ্লেক্সের হ্যালিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।

এএফপি একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ইরাকের রাজধানীতে হামলায় দুই ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলার ঘটনা ঘটল।

বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোনের’ ভেতরে অবস্থিত এই বিশাল দূতাবাস কমপ্লেক্সটি এর আগেও ইরানপন্থী মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বাগদাদের মার্কিন দূতাবাস থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার, দূতাবাস ইরাকের জন্য তাদের ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা পুনর্বহাল করে।

এতে সতর্ক করে বলা হয়, ইরান এবং ইরান-পন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং তারা ‘এসব লক্ষ্যবস্তুতে আক্রমণ অব্যাহত রাখতে পারে’।

Popular

More like this
Related

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সাহায্য করা ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই...

ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক...

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা ও নতুন রণতরী মোতায়েন করা...

রংপুরে ৫ বছরে কৃষিজমি কমেছে ৩৪৮৪ হেক্টর

খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে দিন দিন কমছে কৃষিজমির...