বাংলাদেশের বিপক্ষে বাদ পড়লেন বাবর

Date:

বাংলাদেশ সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এই সিরিজে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই চলছে। তবে ওয়ানডে সংস্করণে বরাবরই কার্যকরী খেলোয়াড় তিনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচই। এই ধরণের উইকেটে কার্যকরী ক্রিকেটারকে বাদ দেওয়ায় আলোচনা চলছে ক্রিকেট মহলে।

বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি নেতৃত্ব দেবেন ওয়ানডে দলকে। তার নেতৃত্বে এবার বেশ কিছু নতুন মুখ সুযোগ পেয়েছেন। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারকে। তারা হলেন আবদুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনস দলে খেলেছিলেন।

দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হারিস রউফ, ফাহিম আশরাফ, হুসেইন তালাত ও সালমান আলি আগা। স্পিন আক্রমণে থাকছেন আবরার আহমেদ ও ফয়সাল আকরাম।

পাকিস্তানের ১৫ সদস্যের দল:

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসাইন।

সিরিজ সূচি:

১১ মার্চ – প্রথম ওয়ানডে 
১৩ মার্চ – দ্বিতীয় ওয়ানডে
১৫ মার্চ – তৃতীয় ওয়ানডে

Popular

More like this
Related

‘কখন যে ক্ষেপণাস্ত্র এসে পড়বে কেউ বলতে পারে না’, মধ্যপ্রাচ্যে আতঙ্কে বাংলাদেশিরা

ঘড়িতে তখন সকাল ৮টা। আগের দিন তেহরানে হামলা চালিয়েছে...

৩৩ বলে অ্যালেনের রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

জয়ের জন্য নিউজিল্যান্ডের তখন দরকার ১ রান, আর সেঞ্চুরির...

সীতাকুণ্ডে ৭ বছরের শিশু হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশুর শ্বাসনালি কেটে হত্যা...

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের

ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারাতে...