বরিশালে শ্রমজীবী পরিবারের শিশুদের নিয়ে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

Date:

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বরিশালে শ্রমজীবী পরিবারের শিশুদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোররা মিলে ১৫টি শহীদ মিনার নির্মাণ করে। উৎসাহ দিতে আয়োজকদের পক্ষ থেকে খুদে শিশুদের দেওয়া হয় বিশেষ পুরস্কার।

আজ শনিবার ভোর থেকে দিনব্যাপী রসুলপুর চরে এই শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রমজীবী পরিবারের শিশুদের নিয়ে গত ১৫ বছর ধরে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে।

আয়োজনের অন্যতম সংগঠক ডাক্তার মনিষা চক্রবর্তী জানান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

বাঁশ, কাগজ, কাপড়সহ অস্থায়ী উপকরণ দিয়ে শিশুরা তাদের সৃজনশীলতা দিয়ে শহীদ মিনারগুলো নির্মাণ করে। প্রতিযোগী মিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমার খুব ভালো লেগেছে।’

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শহরের জাঁকজমকপূর্ণ ভাষা দিবসের আয়োজনের ছোঁয়া রসুলপুরের মতো প্রান্তিক এলাকার শিশুদের কাছে পৌঁছায় না। সে জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গত ১৫ বছর ধরে রসুলপুরের দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে এ আয়োজন করছে। কাঁচা হাতে টিফিনের পয়সা বাঁচিয়ে মাটি-কাঠ দিয়ে গড়া এসব শহীদ মিনার শিশুদের মধ্যে ইতিহাসসচেতনতা ও দেশপ্রেম জন্ম দেবে।’ 

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নজরুল ইসলাম চুন্নুকে মরণোত্তর শহিদ আলতাফ মাহমুদ স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।

Popular

More like this
Related

টানা দুই হারে চাপে থাকা বার্সেলোনা পেল সুখবর

অ্যাতলেতিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা দুই হারে চাপে...

সুন্দরবনে মাছ ধরায় ২২ জেলে আটক

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২২...

বাংলাদেশের বিভিন্ন ভাষা সংরক্ষণ কেন জরুরি

পৃথিবীতে প্রচলিত প্রায় সাত হাজার ভাষার মাঝে একটি বাংলা।...

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ভাষা সৈনিক আহমেদ সালেক

মাত্র ১৭ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দেন শিক্ষাবিদ...