‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ফার্স্টলুকে ট্রেনযাত্রায় নানা চরিত্রের গল্প

Date:

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশের পর এবার সামনে এলো ফার্স্টলুক। এতে ছবির প্রায় প্রতিটি চরিত্রের পরিচয় তুলে ধরা হয়েছে।

হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি প্রকাশ করা হয়েছে। এতে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ—যেখানে ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শরীফুল রাজসহ অনেকেই।

 

নির্মাতার কথায়, ‘হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেই অনুভবেরই একটি ভিজুয়াল যাত্রা। এই সিনেমায় পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে।

 

দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।

 

Popular

More like this
Related

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

উপসাগরীয় অঞ্চলে আটকা প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার...