বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

Date:

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহতের ঘটনায় মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বগুড়া শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলে সকাল সাড়ে ১০টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

নিহত চামেলি বেগম বেতগাড়ি উত্তরপাড়ার জুয়েল মিয়ার স্ত্রী।

তার মামা রেজাউল করিম বলেন, গত বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকচালকসহ চারজন গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চামেলি মারা যান। তার দুই বছরের ছেলে সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে।

শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সব-ইন্সপেক্টর মইনুল ইসলাম বলেন, অবরোধের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত সোয়াদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেন ও তাদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। পরে তারা অবরোধ প্রত্যাহার করে।

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...