বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের কয়েক জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

Date:

বগুড়ার আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বাগবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার স্টেশনের মাস্টার খাতিজা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আপাতত উত্তরের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান ডেইলি স্টারকে বলেন, ‘ঠিক কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Popular

More like this
Related

‘আলি লারিজানি হত্যায় ইরানের নেতৃত্বে ফাটল ধরবে না’

ইরানের প্রভাবশালী নেতা ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান...

সিএনজি-অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু, আহত ২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে...

কৃষকদের ফসলের সুরক্ষায় ইনস্যুরেন্স হবে: কৃষিমন্ত্রী

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে...

আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা

পবিত্র রমজান মাসেও পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি...