বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

Date:

বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাদের তথ্যমতে, সকাল সাড়ে ৮টার দিকে শহরের মাটিডালি এলাকায় উপজেলা পরিষদের কাছে দুর্বৃত্তের হামলায় ফাহিম গুরুতর আহত হন।

ফাহিম মাটিডালি এলাকার একটি ফাউন্ড্রি ইন্ডাস্ট্রির শ্রমিক ছিলেন। তার বাড়ি শহরের নওদাপাড়ায়। ফাহিমের বাবার নাম আব্দুর রশিদ। তার পরিবারের সদস্যদের ধারণা, একই এলাকার বাসিন্দা তনয় নামে এক যুবক ফাহিমকে হত্যা করেছে।

ফাহিমের বড় ভাই শাহীন হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, তনয় আমার ছোট বোনকে বিয়ে করতে চেয়েছিল। ছেলেটা মাদকাসক্ত হওয়ায় আমরা বিয়ে দেইনি। বোনকে অন্য জায়গায় বিয়ে দেই। এতে ক্ষুব্ধ হয়ে সে আমার বোনের স্বামীকেও সম্প্রতি ছুরিকাঘাত করে। সে-ই ফাহিমকে ছুরিকাঘাত করেছে।

যোগাযোগ করা হলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহতের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তনয়কে আটক করতে অভিযান পরিচালনা করছি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।আজ...

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভারতের স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের শপথ গ্রহণ...