বইমেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: ডিএমপি

Date:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, অমর একুশে বইমেলা উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নেই। উসকানিমূলক কোনো বইও মেলায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এবারের বইমেলায় কোন ধরনের নাশকতার তথ্য নেই। মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই।

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গনে আজ বুধবার ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সরওয়ার বলেন, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। সিসিটিভি ক্যামেরা ছাড়াও প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে ব্যবস্থা থাকবে। মেলা আগের মতোই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর, টিএসসিতে মেলা চলাকালে যানজট কমাতে ডাইভারশন চলবে। ধারালো ও বিষ্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না।

মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে বম্ব ডিসপোজাল (বোমা নিষ্ক্রিয়করণ) ইউনিট, সোয়াটসহ ডগ স্কোয়াড থাকবে এবং প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে ।

আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।

Popular

More like this
Related

বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর

কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের গুঞ্জনের...

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদিউল আলম মজুমদারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সুশাসনের জন্য...

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায়...

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: শীর্ষে ফিরলেন রাজা, বুমরাহ-ফারহানদের বড় উন্নতি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার...