‘ফ্যাসিস্ট’ দলকে সংগঠিত করতে সক্ষম নেতাকর্মীর জামিন হলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

Date:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কেউ জামিনে মুক্তির পর দলকে সংগঠিত করতে সক্ষম হলে তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি।

তবে জামিন পেয়ে এ ধরনের কাজ না করলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারদের (ডিএসবি) চিঠি দিয়েছেন।

গতকাল সই করা ‘বিশেষ নির্দেশনা’ শিরোনামের ওই চিঠিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ, স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনগুলোর যেসব নেতা ও কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। আর যারা এ বৈশিষ্ট্যের অধিকারী নয় তাদের জামিন হলে গ্রেপ্তার দেখানোর আপাতত প্রয়োজন নেই।

প্রটোকল ও প্রটেকশনের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ ম্যাসেজে জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন ডিআইজি।

যোগাযোগ করা হলে চিঠির বিষয়টি স্বীকার করে ডিআইজি মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত সংগঠনের ক্ষেত্রে এ নোটিশ কার্যকর করা হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।’

Popular

More like this
Related

ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ কবে আসছে বাংলাদেশে

আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে...

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার...

পোড়া শরীরে ‘আম্মু’কে খুঁজে ফিরছে ছোট্ট আনাসের দৃষ্টি

৮ বছরের শিশু ফারহান আহমেদ আনাস। চট্টগ্রামের হালিশহরে গ্যাস...

তেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা...