ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

Date:

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে রান পাননি তিনি। এদিকে একই দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোস্তাফিজুর রহমান। যদিও তাদের দল হেরে গেছে। 

লাহোরে করাচি কিংসের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পারভেজ। মিডল অর্ডারে নামা এই ব্যাটার ১২ বলে ১২ রান করে ফিরে যান সালমান আলি আঘার স্পিনে। আব্দুল্লাহ শফিকের মাঝারি ইনিংসে ভর করে  মাত্র ১২৮ রান করে লাহোর। 

মন্থর উইকেটে মামুলি পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করে স্বাগতিক লাহোর। শাহীন শাহ আফ্রিদির দলের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে সাদ বেগকে আউট করে মোস্তাফিজ। তবে দলের সেরা বোলার ছিলেন শাহীন। লাহোর অধিনায়ক ১৮ রানে নেন ৪ উইকেট। তবে মোহাম্মদ ওয়াসিমের ২৭ বলে ৩৮ ও মঈন আলি, আজম খানদের ছোট ছোট অবদানে ভর করে জিতে যায় করাচি।

Popular

More like this
Related

পরমাণু অস্ত্রে ঝুঁকবে আহত-কোণঠাসা ইরান?

আজ থেকে প্রায় দুই দশক আগে ইরানের ‘গোপন’ পারমাণবিক...

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

মার্কিন বিমানবাহী রণতরীর বৈশিষ্ট্য ও ইরান যুদ্ধে ভূমিকা

ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন পারমাণবিক রণতরী...

গিটার বাজানো শিখেছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে...