ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

Date:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-কে। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন, রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

ওই বাস দুর্ঘটনায় সবশেষ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

Popular

More like this
Related

দর্শকহীন পিএসএল শুরু, নেই আতশবাজি-উল্লাস

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগগুলোর একটি হলেও এবারের উদ্বোধনে...

রাজস্থান ও আরসিবির মালিকানা বদল: বিসিসিআই’র পকেটে ঢুকছে ১৫০০ কোটি টাকা

​আইপিএলের দুই জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স...

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে দীর্ঘ সারি, ধীরগতিতে চলছে যানবাহন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে...

এবার আসছে ট্রাম্পের সইযুক্ত ডলার

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন...