ফিলিপাইনস বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে দ. কোরিয়া

Date:

ফিলিপাইনসকে উড়িয়ে দিয়েই কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার গোল্ড কোস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে শেষ আট প্রায় নিশ্চিত করে ফেলেছে দলটি।

দক্ষিণ কোরিয়ার জয়ে সবচেয়ে চোখে পড়ার মতো গোলটি করেন পার্ক সু-জিয়ং। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কোরিয়ানরা। ১২তম মিনিটে জিওন ইউ-গিয়ং চমৎকার টার্ন নিয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার পার্ক, বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট গিয়ে জড়ায় জালের ওপরের কোণে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দক্ষিণ কোরিয়া আরও একবার আঘাত হানে। ২০২২ সালের রানার্সআপ দলটির হয়ে প্লেমেকার মুন ইউন-জু কাছ থেকে বল ঠেলে জালে জড়িয়ে ব্যবধান ৩–০ করেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

ফিলিপাইনস অবশ্য শুরু থেকেই চাপে ছিল। তাদের সামনে এখন কেবল ইরানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি বাকি। এদিন কয়েকটি হেড থেকে সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা।

এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে নকআউট পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবারই যদি অস্ট্রেলিয়া ইরানকে হারায়, তাহলে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া, দুই দলই নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। সেক্ষেত্রে রবিবার সিডনিতে তাদের মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপসেরা।

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে ক্লার্কের ভবিষৎ বাণী

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে ভারত...

হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ডাক্তারদের তিরস্কার

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী...

এক ঢুস, এক লাল কার্ড, এক অসমাপ্ত কিংবদন্তি

প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে যেমন একজন সর্বজয়ী নায়ক থাকেন, থাকে...

ইরানকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান জানিয়ে দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান কোথায় অবস্থান করছে, সেই...