শাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে দুইশো ছুঁইছুঁই পুঁজিতে জ্বলে উঠলেন উসমান তারিক। তার স্পিনে একশোর আগেই গুটিয়ে গেল নামিবিয়া। বাঁচা-মরার ম্যাচ দাপট দেখিয়ে জিতে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান।
কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান জিতেছে ১০২ রানে। আগে ব্যাট করে ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ভর করে ১৯৯ রান করে সালমান আলি আঘার দল।
জবাবে স্রেফ ৯৭ রানে শেষ হয়ে যায় আফ্রিকার দেশ নামিবিয়া। ৩.৩ ওভার বল করে ১৬ রানে ৪ উইকেট নেন উসমান। আগের ম্যাচে ভারতের সঙ্গে বড় হারের পর শঙ্কায় পড়েছিল পাকিস্তান। সহজেই শঙ্কা উড়িয়ে সুপার এইটে পা রাখল সাবেক চ্যাম্পিয়নরা।
(বিস্তারিত আসছে)