ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে

Date:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় যাত্রীবাহী বাসডুবিতে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিস রাজবাড়ী স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল, আজ সকাল ৮টার পর থেকে ডুবুরি দল আবারও কার্যক্রমে শুরু করেছে।

‘ফায়ার সার্ভিসের ছয়জন ও নৌবাহিনীর ছয়জন মিলে দুটি দলের মোট ১২ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে,’ বলেন রানা।

বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
দিনাজপুর থেকে স্বজনরা রাজবাড়ী এলে বাকি একজনের মরদেহ হস্তান্তর করা হবে। বর্তমানে তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে।

Popular

More like this
Related

‘শত্রুভাবাপন্ন’ দেশে ক্রীড়া দল পাঠানো নিষিদ্ধ করল ইরান

​সৌদি আরবে ইরানি ও আমিরাতি ক্লাবের মধ্যকার একটি নির্ধারিত...

শপথ নিলেন নেপালের ‘র‍্যাপার’ প্রধানমন্ত্রী বালেন্দ্র

র‍্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী...

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে ব্যবস্থা: নেতাকর্মীদের পানিসম্পদ প্রতিমন্ত্রী

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে বা ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে...

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পেতে পারে বাংলাদেশি জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ছাড় দিতে বেশ...