ফল ঘোষণায় বিলম্ব ও ‘ওভাররাইটিংয়ের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং কিছু আসনে ফলাফলে পরিবর্তনের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি দাবি করেন, বিশেষ একটি দলকে সুবিধা দিতেই এসব করা হচ্ছে।

আজ শুক্রবার দিবাগত রাত চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘আমরা খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই গণনা কার্যক্রমের সঙ্গে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের সঙ্গে জড়িতরা—রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্যরা অস্বাভাবিক রকমভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে সব এজেন্টদের কাছ থেকে আমরা যে শিট পেয়েছি, তাতে রাত ৮টা থেকে ৯টার মধ্যেই ফলাফল ঘোষণা করার কথা। কিন্তু সেটা এখনো হয়নি।’

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ‘কোনো কোনো আসনে এমন হয়েছে, রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে তা আবার পরিবর্তন করেছেন। ঢাকা-১৭ আসনে এ ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে আটটি শিটে এই ধরনের পরিবর্তন হয়েছে, ওভাররাইটিং হয়েছে।’

ঢাকার বিভিন্ন আসনের ফল প্রকাশ নিয়েও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকার প্রায় সবগুলো আসনে জামায়াতের ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের আসনের রেজাল্ট দিতে গড়িমসি করা হচ্ছে। ঢাকা-১৫ আসনে ১২৯টি সেন্টার, তিন লাখের বেশি ভোটার। অনেক বড় বড় আসনে তড়িৎগতিতে রেজাল্ট দেওয়া হয়েছে। এটা এখনো দেওয়া হয়নি।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সারা দেশের আসন নিয়ে আমরা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত যারা করছেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা বাধ্য হব। তাদের আমরা জনগণের মুখোমুখি করব।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, নির্বাচন কমিশনের বোধদয় হবে। তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, স্বৈরশাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না। আমাদের মনে হচ্ছে তারা বিশেষ উদ্দেশ্যে নিয়ে এসব করছেন। আমরা ইসির সঙ্গে কথা বলব, পরবর্তী কঠের কর্মসূচি কি হয় সেটা তাদের জানাব।’

সবশেষে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণনার যে প্রক্রিয়া তারা করছেন, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলা-কৌশল করা হয়েছে তা—ইচ্ছাকৃতভাবে কোনো একটি বিশেষ উদ্দ্যেশ্যে সাধনের জন্য করা হয়েছে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে দুর্বার গতিতে প্রতিরোধ গড়ে তুলবো।’

Popular

More like this
Related

আ. লীগ ও ছাত্রলীগের ৭ নেতার বিচার শুরু

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

শপথ নিলেন এনসিপির ৬ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন...

মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ২৪ জন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন...

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তাব করা হয়নি, আমরাও শপথ নেইনি: সালাহউদ্দিন

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে প্রস্তাব করা হয়নি এবং...