‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের নির্দেশ

Date:

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেহরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ সোমবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেও আলোচনা অব্যাহত থাকবে।

সোমবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘গত দুই দিনে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতা চূড়ান্ত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ আলোচনা করেছে।’

তিনি আরও বলেন, ‘এই আলোচনা পুরো সপ্তাহজুড়েই চলবে। আলোচনার গতিপ্রকৃতি ও মেজাজের ওপর ভিত্তি করে আমি আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিয়েছি।’

‘তবে এ সিদ্ধান্ত চলমান বৈঠকগুলোর সাফল্যের ওপর নির্ভর করবে,’ বলেন ট্রাম্প।

গত কয়েকদিনের উত্তেজনা ও দিয়েগো গার্সিয়া দ্বীপে যৌথ ঘাঁটিতে ইরানের হামলার পর ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Popular

More like this
Related

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার পর বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ

​মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ...

‘৫ বছর ক্ষমতায় থেকে শোধ নিলাম, এরপর অন্যরা—এই চক্র বন্ধ করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও...

বন্ধু দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে বলে...

ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা...