ফরিদপুর ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ২

Date:

ফরিদপুর ও কুড়িগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন।

ফরিদপুরের ভাঙ্গায় মুরগীবাহী একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিচের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কামাল শেখ (৫০) উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মোটরসাইকেলটি চাপা দিয়ে মুরগীবাহী ট্রাকটি চলে যাওয়ায় সেটি জব্দ বা চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। 

আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমিনুল ইসলাম (৪৫) পেশায় একজন মহুরি। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা

কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাইসাইকেলে কর্মস্থল কুড়িগ্রাম জজ কোর্টে যাওয়ার পথে অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আমিনুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Popular

More like this
Related

পাকিস্তানকে বিধ্বস্ত করল বাংলাদেশ

নাহিদ রানার পেসে বিধ্বস্ত হয়ে টেনেটুনে তিন অঙ্ক পেরিয়েই...

রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জামায়াতের নায়েবে...

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

প্রায় আড়াই বছর আগে জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছে...

‘স্ট্রাটেজিক রিজার্ভ’ থেকে বাজারে তেল ছাড়ছে জার্মানি ও জাপান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি...