প্রেসিডেন্ট লুলার সঙ্গে দেখা করবে বিটিএস

Date:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস চলতি বছরের অক্টোবরে ব্রাজিল সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফার্স্ট লেডি রোসাঞ্জেলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তবে সম্ভাব্য এই বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সম্ভাব্য এই সাক্ষাতের ইঙ্গিত দেন ফার্স্ট লেডি জাঞ্জা নিজেই। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘অক্টোবরে প্রেসিডেন্ট লুলা ও আমি উষ্ণ অভ্যর্থনা জানাব বিটিএসকে। এটি হবে দারুণ উদযাপন, অপেক্ষায় থাকুন।’

ভিডিওতে তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ও ফার্স্ট লেডি কিম হে-কিয়ংয়ের ব্রাজিল সফরের প্রসঙ্গও টেনে আনেন।

স্থানীয় গণমাধ্যমের দাবি, বৈঠকটি হলে সম্ভবত সাও পাওলো শহরেই অনুষ্ঠিত হবে। কারণ, বিটিএস তাদের আরিরাং বিশ্ব সফরের অংশ হিসেবে ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে টানা তিনটি কনসার্ট করবে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট লুলা ও ফার্স্ট লেডি জাঞ্জা দক্ষিণ কোরিয়া সফরে গেলে খ্যাতনামা শেফ পেইক জং-ওন বিটিএস সদস্য জিনের পক্ষ থেকে তার স্বাক্ষর করা একটি উপহার ফার্স্ট লেডির হাতে তুলে দেন। সেই সঙ্গে ব্রাজিলে তার সঙ্গে দেখা করার আশাও ব্যক্ত করেছিলেন জিন।

তবে সম্ভাব্য এই বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইব কিংবা ব্রাজিল সরকার। ফলে বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।

Popular

More like this
Related

নৈশভোজে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনা নিয়ে কথা...

দেশের স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় নয়: আমীর খসরু

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশের স্থিতিশীলতা...

টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কনটেন্টের ফাঁদে ফেলে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে অনলাইন কনটেন্ট-সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ...