প্রাইভেটকারে চোখ-হাত বাঁধা অবস্থায় একজনকে উদ্ধার করল পুলিশ

Date:

গাজীপুরের কাশিমপুরে প্রাইভেটকারের ভেতর থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় একজনকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সারদাগঞ্জ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার মো. মতিন কাশিমপুর উপজেলার বাগবাড়ী এলাকার বাসিন্দা।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘অন্য একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানের সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনজন গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।’

কাশিমপুর থানার পরিদর্শক তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর ভাষ্যমতে শুক্রবার সকালে পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নেয়। সারদাগঞ্জের সারাবো এলাকায় নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থের জন্য মতিনের শ্যালিকার মোবাইল নম্বরে ফোন করে। মুখে মাস্ক থাকায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি ভুক্তভোগী।

‘এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে,’ বলেন তরিকুল ইসলাম।

Popular

More like this
Related

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো

প্রায় এক মাস ধরে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন...

পাটুরিয়ায় ফেরিতে আগুন, আধাঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে আগুন...

চোর সন্দেহে ২ যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন

কুমিল্লায় চোর সন্দেহে দুই যুবককে আটক করে দড়ি দিয়ে...

ঠাকুরগাঁওয়ে জমির দখল নিয়ে সংঘর্ষে ৪ ভাইসহ আহত ৭

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে সংঘর্ষে অন্তত...