প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

Date:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে তারা রাত সোয়া ৯টার দিকে যমুনা ত্যাগ করেন।

ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে পরিবার নিয়ে এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন তারেক রহমান।

যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন।

তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে সেই বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন।

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন।

Popular

More like this
Related

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে সদ্য নিয়োগ পাওয়া...

সাভারে ৭ মাসে ৬ হত্যায় জড়িত সম্রাট: পুলিশ

ঢাকার সাভারে পরিত্যক্ত 'সাভার পৌর কমিউনিটি সেন্টারে' সাত মাসে...

মানিকগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সিঙ্গাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা...

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে...