প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতে তারা কুশল বিনিময় করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্ব এবং তাদের নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের সেবা করা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং দুর্যোগের সময় সবসময় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে কোস্ট গার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্ট গার্ডকে সদা প্রস্তুত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিজ্ঞাপন-ব্যানার দ্রুত সরানোর নির্দেশ

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিজ্ঞাপন ও...

‘দলীয় নাকি সাধারণ প্রতীক—সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন’

স্থানীয় নির্বাচন দলীয় নাকি সাধারণ প্রতীকে হবে, সেই সিদ্ধান্তের...

ইরান যুদ্ধে কত খরচ হবে যুক্তরাষ্ট্রের?

কয়েকদিন ধরে আশঙ্কা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের...

ঈদের ছুটি বাড়বে কি না, সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

আগামী ঈদুল ফিতরে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত...