প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব পদে আবু আব্দুল্লাহ ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমন চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে, আতিকুর রহমান রুমনকে গ্রেড-২ বেতন স্কেলে অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

দুবের তাণ্ডব ও বরুণের ঘূর্ণিতে ভারতের চারে চার

চার ম্যাচের সবকটি জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট...

জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে...

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৩৮

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটু অঙ্গরাজ্যের একটি সীসা খনিতে গ্যাস বিস্ফোরণে...