প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন তারেক রহমান

Date:

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। আজ সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ে পৌঁছে তিনি প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপার চারা রোপণ করেন। এরপর তিনি সেখানে মোনাজাত করেন।

পরে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অমর একুশে’ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

এর আগে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ে মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডাকেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

Popular

More like this
Related

দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হতে পারে: পানিসম্পদমন্ত্রী এ্যানি

বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হতে পারে বলে...

প্রবীণ সামরার সঙ্গেই কি হারিয়ে যাবে মৌলভীবাজারের সৌরা ভাষা?

নিজের মাতৃভাষা কি মানুষ ভুলে যেতে পারে? হারিয়ে ফেলতে...

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে...

মোস্তাফিজসহ দ্য হান্ড্রেডের নিলামের তালিকায় ২৩ বাংলাদেশি

ইংল্যান্ডের ফ্র‍্যাঞ্চাইজি আসর ‘দ্য হান্ড্রেড’ ২০২৬ আসরের নিলামের জন্য...