প্রচারিত হলো দেশের প্রথম এআই নির্ভর মিউজিক ভিডিও

Date:

অভিনয়শিল্পী কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি গান করতে পছন্দ করেন। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন তিনি। 

কুসুম সিকদারের ওই পরিবেশনার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

এটাই বাংলাদেশে এআই প্রযুক্তি নির্ভর প্রথম মিউজিক ভিডিও। এই উদ্যোগটি নিয়েছে চ্যানেল আই।

গতকাল রোববার ১ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় মিউজিক ভিডিওটি প্রথম সম্প্রচারিত হয়েছে। পরে গানটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়। 

এদিন চ্যানেল আই পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার সফরকালে প্রদর্শন করা হয় বিশেষভাবে নির্মিত এআই প্রযুক্তি নির্ভর এই মিউজিক ভিডিওটি।

ভিডিওটি নিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ‘নতুনত্বের ধারাবাহিকতায় বরাবরই দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে চ্যানেল আই। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এআই নির্ভর এই বিশেষ নির্মাণ।’ 

ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।
মিউজিক ভিডিওটির জন্য নির্বাচন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা ‘হেরা হতে হেলে দুলে’। 

এটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার। সংগীত পরিচালনা করেছেন সজীব খান। আর এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন।

Popular

More like this
Related

বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১০

লেবাননের রাজধানী বৈরুতের রামাদা হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন...

হামজার দ্রুত প্রত্যাবর্তন: স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে...

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...