পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি: ইসি মাছউদ

Date:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছেন। ডাকযোগের মাধ্যমে পাবনাতে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি জানান। ডাকযোগের মাধ্যমে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

তিনি আরও বলেন, যতদূর জানি, তিনি জানিয়েছেন—পাবনা থেকে ভোট দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেন।

Popular

More like this
Related

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...