পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

Popular

More like this
Related

আলোনসোর রিয়াল অধ্যায় শেষ, নতুন কোচ আরবেলোয়া

বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন— পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায়...

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তার ব্যক্তিগত সিদ্ধান্তে: জয়শঙ্কর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতে...

রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ধরে রাখল বার্সা

সৌদি আরবের জেদ্দায় এক রোমাঞ্চকর 'এল ক্লাসিকো' লড়াইয়ে রিয়াল...

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার: হেফাজতের নায়েবে আমির

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে...