পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ১৪ হাজারেরও বেশি প্রবাসীর নিবন্ধন

Date:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এক লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

আপডেট অনুযায়ী মোট এক লাখ ১৪ হাজার ৭২৬ প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার ৬৮৯ জন। নারী ১৬ হাজার ৩৭ জন। নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৫৬৪ জন।

যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ৫৩ জন। দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধন করেছেন মোট ৯ হাজার ৩৮২ জন। কানাডা থেকে আট হাজার ৫৫১, সৌদি আরব থেকে সাত হাজার ৭৩৬, অস্ট্রেলিয়া থেকে সাত হাজার ৪৪২ জন ও যুক্তরাজ্য থেকে ছয় হাজার ৯০১ জন নিবন্ধন করেছেন।  

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Popular

More like this
Related

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা...

সালাহ ও ওসিমেনের নৈপুণ্যে কোয়ার্টারে মিসর-নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট পর্বে রোমাঞ্চ আর তারকাখ্যাতির...

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি ও বোয়ালখালীতে পৃথক স্থান থেকে এক অটোরিকশা...

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড প্রাইজমানি

চলতি মাসের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম...