পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

Date:

জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করেছে সরকার।

গতকাল রোববার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  

সুপারিশ প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে-মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে। এ কমিটির সদস্য হিসেবে আছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব ও হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।  

এ কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

অর্থ বিভাগের সচিব কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Popular

More like this
Related

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, প্রধান উপদেষ্টার ধন্যবাদ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ...

পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

রমজান মাসজুড়ে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া...

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন...

শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান...