পৃথিবীর কোনো দেশেই ১৪-১৫ শতাংশ সুদে ব্যবসা করা সম্ভব না: পাটমন্ত্রী

Date:

উৎপাদকরা যেন সাশ্রয়ী তহবিল পান সে ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর কোনো দেশেই ১৪-১৫ শতাংশ সুদে ব্যবসা করা সম্ভব না।

জাতীয় পাট দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ‘আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে, পার্ট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব।’

পাটের বহুমুখী ব্যবহারে ভোক্তাদের আকৃষ্ট করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলো—অ্যামাজন, ইবে, আলিবাবা ইত্যাদিতে আমাদের এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তুতকারক-উৎপাদকরাও জড়িত হতে পারেন, আগামী দিনে আমরা সে কাজটি করব।

‘তাদের পণ্য যেন বিশ্ববাজারে অফার করতে পারেন, সেই সুযোগটি আমরা তৈরি করব,’ বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, ‘চাষিদের কাছ থেকে মধ্যস্বত্ব ভোগী হয়ে পাট যখন মিলে পৌঁছায়, অনেক সময় দেখা যায় যে, এই মূল্য আর তাদের উৎপাদন খরচের সঙ্গে তারা তাল মেলাতে পারেন না। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে, এখান থেকে যতটুকু সম্ভব মধ্যভোগীদের দৌরাত্ম্য সরিয়ে চাষিরাও যেন লাভজনক মূল্য পান, কিন্তু পাটকল যেন একটি সাশ্রয়ী মূল্যে তার উপকরণ কিনতে পারে—একটি কার্যকর সাপ্লাই চেইন তৈরি করা।’

মুক্তাদির আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই ১৪-১৫ শতাংশ সুদে ব্যবসা করা সম্ভব না। এটি একটি প্রতিবন্ধকতা। আগামী দিনে এটিও আমাদের একটি অগ্রাধিকার থাকবে, উৎপাদকরা যেন সাশ্রয়ী তহবিল পান এবং সেভাবে তারা বাইরের দেশের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে পারেন।’

দেশবাসীকে পাটের তৈরি পণ্যের ব্যবহারের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই দেশের জনসংখ্যা ১৮ কোটির উপরে। কেউ কেউ বলেন ২০ কোটি। পৃথিবীর আর মোটে সাতটি দেশ আছে, যারা আমাদের থেকে বেশি জনসংখ্যার অধিকারী। আমরা যদি আমাদের ব্যবহার বাড়াই, আমাদের কনজিউমার প্র্যাকটিসের মধ্যে পাটপণ্যকে অগ্রাধিকার দেই, এখান থেকেই পাটের বিপ্লবের সূচনা আনতে পারে।’

জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।

Popular

More like this
Related

শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার...

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...