পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

Date:

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে ‘হকার আইন’ প্রণয়ন এবং হকারদের জন্য সুনির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানানো হয়েছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।

বিবৃতিতে তিনি বলেন, হাজারো শ্রমজীবী হকার এই শহরের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও তাদের জীবিকার কোনো নিরাপত্তা নেই। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া তাদের উচ্ছেদ করা মানবাধিকার লঙ্ঘন। হকারদের পেশার বৈধ স্বীকৃতি দিতে হবে এবং তাদের জন্য সুনির্দিষ্ট স্থান বরাদ্দসহ টেকসই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তার অভিযোগ, দেশে হকারদের জন্য কোনো সুস্পষ্ট আইন বা নীতিমালা না থাকার সুযোগে তাদের ওপর চাঁদাবাজি, হয়রানি ও দমন-পীড়ন চালানো হচ্ছে।

সেকেন্দার হায়াত আরও বলেন, ‘হকাররা অপরাধী নয়, তারা পরিশ্রমী মানুষ। উন্নয়নের নামে তাদের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মানবিক নগর গড়তে হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।’

Popular

More like this
Related

ভর্তি পরীক্ষা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় বৈষম্যের দেয়াল

‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ ও ‘ভর্তি পরীক্ষা’ শব্দবন্ধ দুটি বাংলাদেশের...

এখনো কোনো ভালোবাসার মানুষ নেই: জ্যোতির্ময়ী কুণ্ডু

ঈদুল ফিতরে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী...

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের বিক্ষোভ

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় সমাবেশ...

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সরকারি দপ্তরে ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধের...