পাবনায় বাড়িতেই ‘ফুয়েল পাম্প’, ৫০ হাজার টাকা জরিমানা

Date:

পাবনার সাঁথিয়ায় উপজেলায় আবাসিক বাড়িতে অবৈধভাবে ‘ফুয়েল পাম্প’ বসিয়ে ডিজেল মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)  

আজ মঙ্গলবার উপজেলার ধোলাউরি গ্রামে মুদি দোকান ‘হামিম ট্রেডার্সের’ মালিক মো. আলাউদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

ডিএনসিআরপি পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলাউদ্দিন পেশায় একজন মুদি দোকানি। তবে তিনি নিজ বাড়িতে একটি পূর্ণাঙ্গ পাম্পের মতো সেটআপ তৈরি করেছেন। লাইসেন্স ছাড়াই সেখানে পানির ট্যাংকে ডিজেল মজুত করেন। পাইপের মাধ্যমে তা বিভিন্ন যানবাহনে বিক্রি করা হতো।

মাহমুদ হাসান আরও বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সাধারণ মানুষের কাছে ডিজেল বিক্রি করতেন আলাউদ্দিন। আমরা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছি। 

Popular

More like this
Related

বিশ্বকাপ পর্যন্ত মিরাজ অধিনায়ক থাকবেন তো?

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনেক আলোচনাই বিশ্বকাপকেন্দ্রিক। প্রথমত...

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে ‘বিপর্যয়’ হতে পারে: আরামকো সিইও

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে ‘বিপর্যয়’ নেমে আসতে...

পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন মিরাজ

ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের ব্যাটে রান নেই, বল হাতেও...

বিশ্বকাপের হ্যাটট্রিকনামা: প্যাটেনাড থেকে বাতিস্তুতা-রোনালদো হয়ে এমবাপে

বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ ছুঁইছুঁই ইতিহাসে হ্যাটট্রিক সব সময়ই এক...