পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

Date:

পাবনার আটঘরিয়া উপজেলায় পৃথক দুই ঘটনায় এক বাবা ও এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার এ ঘটনা দুটি ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের হারলপাড়া গ্রামে সকালে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকেই কামরুল ইসলামকে (৩২) আটক করে পুলিশ।

নিহতের নাম লোকমান হোসেন (৪৫)।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত কামরুল নিয়মিত মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে বিরোধ করতেন। আজ সকাল ১১টার দিকে বাড়ির ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।’

দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবার আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।

বুধবার বিকেলে উপজেলার কচুয়ারামপুর গ্রামে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত লাইলী বেগম (৪৫) মো. আবদুল কুদ্দুসের স্ত্রী।

ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ঋণের কিস্তির বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে আবদুল কুদ্দুস তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় লাইলী বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

আজ সকালে তাকে বাড়িতে আনা হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেলে তিনি মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার পরপরই স্বামী আবদুল কুদ্দুস পালিয়ে যান বলে জানান ওসি। 

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব পদে আবু আব্দুল্লাহ ছালেহ...

দুবের তাণ্ডব ও বরুণের ঘূর্ণিতে ভারতের চারে চার

চার ম্যাচের সবকটি জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট...

জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে...