পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়মকে নিয়ে পোস্ট দিয়ে বিপাকে নাসিম

Date:

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে মাঠে নামার আগেই বড়সড় বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নেওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কারণ দর্শানোর (শো-কজ) নোটিশের মুখে পড়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত পিএসএল ২০২৬-এর উদ্বোধনী দিনে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াজ শরিফ তনয়া মারিয়ম নেওয়াজ। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তাকে সেখানে রাজকীয় অভ্যর্থনা জানান। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে নাসিম শাহ সেটি রি-টুইট করেন।

রি-টুইটে নাসিম লেখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো আপ্যায়ন করা হচ্ছে?’

পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই সেটি মুছে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নাসিম শাহ আরেকটি পোস্টে দাবি করেন যে, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং তিনি মাত্রই তা পুনরুদ্ধার করেছেন। তবে পিসিবি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং বোর্ডের মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন। ধারণা করা হচ্ছে, পিসিবির আচরণবিধির ২.২৩ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেখানে বোর্ড বা কোনো অফিশিয়াল সম্পর্কে জনসমক্ষে নেতিবাচক মন্তব্য করা নিষিদ্ধ। এর আগে একই ধরণের রাজনৈতিক সংহতি প্রকাশের দায়ে অলরাউন্ডার আমির জামালকে বড় অঙ্কের জরিমানা করেছিল পিসিবি।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নাসিম শাহর বক্তব্য সরাসরি শোনার পরই তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই পেসার আজই পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।

 

Popular

More like this
Related

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩

গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তিকে হত্যার...

হারানো ট্রফি ও এক চতুষ্পদ হিরো: যখন ফুটবল বিশ্বকে বাঁচিয়েছিল ‘পিকলস’

মাঠের লড়াই শুরু হতে তখনও মাস চারেক বাকি। ফুটবল...

চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো....

আজকের মতো খেললে ফিনালিসিমায় আমরা হারতাম: এমিলিয়ানো

লা বোম্বোনেরার উচ্ছ্বাসমুখর রাতে স্কোরলাইনে জয় থাকলেও পারফরম্যান্সে ছিল...