পাকিস্তান-আফগানিস্তান সংঘাত ঘিরে এফ-১৬ ভূপাতিতের গুজব

Date:

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পুরোনো ছবি ও ভিডিও।

ফ্যাক্ট চেকে দেখা গেছে, এসব ছবি ও ভিডিও-এর অনেকগুলোই ভুয়া ও এডিটেড।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও পাকিস্তানি গণমাধ্যম ডন ফ্যাক্ট চেক করে জানিয়েছে এসব ছবি-ভিডিও ভুয়া ও পুরোনো।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তান হামলা চালানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘একটি এফ-১৬ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ জ্বলছে’এমন একটি ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এটিকে নতুন ঘটনা দাবি করে অনেকেই পোস্ট দেন। 

বিবিসি জানায়, ছবিটি অন্তত লাখোবার দেখা হয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা গেছে, বর্তমান আফগানিস্তান-পাকিস্তান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ছবিটির সবচেয়ে পুরোনো সংস্করণ পাওয়া যায় ২০২৫ সালের মে মাসে।

ডন দাবি করেছে, ভারতীয় ও আফগানপন্থী এক্স অ্যাকাউন্ট থেকে এসব ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে। 

ওইসব অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে আফগান বাহিনী পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছেএমনটাই বলা হয়।

এ ধরনের একটি পোস্ট প্রায় ৭ লাখ ৭৩ হাজার ভিউ পায়, আরেকটি পোস্ট ২ লাখ ৫৭ হাজারের বেশি এবং একই ভিডিওর আরেক সংস্করণ প্রায় ৮০ হাজারের বেশি বার দেখা হয়।

তদন্তে ভিজ্যুয়াল বিশ্লেষণ, বিমানের সিরিয়াল নম্বর যাচাই ও একাধিক এআই শনাক্তকরণ টুল ব্যবহার করা হয়।

এছাড়া কাবুলে বড় বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী উঠছেএমন দাবি করে ছড়ানো আরেকটি ভিডিও যাচাইয়ে ভুয়া প্রমাণিত হয়েছে।

রিভার্স সার্চে দেখা যায়, এটি আসলে ২০০৩ সালে ইরাকের রাজধানী বাগদাদে চালানো বিমান হামলার একটি পুরোনো ভিডিওর অংশ। 

 

Popular

More like this
Related

এবারের ঈদের সিনেমার নায়ক কারা

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। এ উপলক্ষে নির্মিত...

কোন পথে পাকিস্তান-আফগানিস্তান ‘যুদ্ধ’

পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘকাল উপেক্ষা করার পর, আফগানিস্তানের বিরুদ্ধে...

নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের...

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে...